অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর হবে— বলেননি প্রধান উপদেষ্টা: প্রেস সচিব


অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর হবে এমন কোনও কথা আল জাজিরার সাক্ষাৎকারে বলেননি ড. মুহাম্মদ ইউনূস, এমনটা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


তিনি দাবি করেন— ড. ইউনূস বলেছেন, এই সরকারের মেয়াদ চার বছরের কম হবে, এমনকি আরও কম হতে পারে। তবে বাংলাদেশের অনেক গণমাধ্যম এ বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। অনেকের দাবি, সংসদের মেয়াদ চার বছর হোক, সে নিয়ে কথা এসেছে।


সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।



Post a Comment

0 Comments